November 26, 2026
BREAKING NEWS
প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি নবান্নেরআয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বড় নির্দেশ ! সুপ্রিমকোর্টে স্বস্তি রাহুল গান্ধিরউত্তরকাশীতে সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ৩৩ বাড়িবালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকাMiss Universe 2026 : প্রথমবার কোনও বিবাহিত মহিলার মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-র মুকুট
দেশ

জলপথে হামলার আশঙ্কা !

জলপথেও হামলা চালাতে পারে জঙ্গিরা। আগেই সতর্ক করেছে গোয়েন্দারা। আজ নৌসেনা প্রধান সুনীল লানবা সতর্ক করে জানিয়েছেন জলপথে হামলা চালানোর জন্য প্রশিক্ষণ নিয়েছে জঙ্গিরা। ২৬/‌১১-র মুম্বই হামলার কথা মাথায় রেখেই দেশের জল সীমান্ত গুলিতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের খবর, কেরলের মত্‍স্যজীবীদের সাবমেরিনের কোনওরকম গতিবিধি রয়েছে কি না, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। কেরলের মত্‍স্যদপ্তর গভীর সমুদ্রের মত্‍স্যজীবীদের বিশেষ করে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশিকায় বলা হয়েছে গভীর সমুদ্রে কোনও সাবমেরিন রয়েছে আঁচ পেলেই যেন স্থানীয় উপকূল রক্ষীদের জানানো হয়। গুজরাতের কচ্ছ এবং বিকানেরে দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানোর পরেই এই সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই পাকিস্তান অভিযোগ করেছে ভারতীয় সাবমেরিন তাদের জলসীমান্তে উঁকি দিচ্ছে। যদিও যেই অভিযোগ খারিজ করে দিয়েছে ভারতীয় নৌসেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *