বিনোদন

রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আটক ৫, অভিযুক্তদের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

বলিউড পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আটক পাঁচজনকে ফৌজদারি আদালতে হাজির করে মুম্বই পুলিশ। অনেকেই এই ঘটনার পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত আছে বলে অনুমান করেন ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের আইনজীবী ৷ তিনি দাবি করেছেন, পরিচালকের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের কোনও হাত নেই ৷ তিনি জানিয়েছেন যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই ৷ তিনি জানিয়েছেন আদালত অভিযুক্তদের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ অভিযুক্তরা সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। প্রসঙ্গত, রবিবার বলিউড অন্যতম পরিচালকের বাড়ির বাইরে হামলাকারীরা চার রাউন্ড গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ৷ ৷ গুলি চালানোর পরপরই, জুহু এলাকায় পরিচালকের আবাসিক টাওয়ারের চারপাশে কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়। পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্তের জন্য জায়গাটা ঘিরে ফেলে।