বিনোদন

কন্যার পরে যমজ সন্তান রাম চরণ ও উপাসনার

সুখবর অভিনেতা রামচরণ ও উপাসনা কামিনেনি কোনিডেলার পরিবারে। মাসকয়েক আগেই জানা গিয়েছিল দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন তাঁরা। বিয়ের দশ বছরের মাথায় কন্যা সন্তান এসেছিল তাঁদের ঘরে। এ বার ফের সুখবর দিলেন দম্পতি। কন্যার পরে এ বার যমজ সন্তান অর্থাৎ এক পুত্র ও কন্যা সন্তানের বাবা-মা হলেন রামচরণ ও উপাসনা। সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করেছেন দাদু চিরঞ্জীবী। মা ও সন্তান দু’জনেই ভালো আছেন। জানিয়েছেন চিরঞ্জীবী। তিনি লিখেছেন, ‘একরাশ আনন্দ এবং মন ছুঁয়ে যাওয়া আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাম চরণ এবং উপাসনা যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। এক ছেলে এবং এক মেয়ে হয়েছে তাঁদের। সন্তান এবং মা দু’জনেই সুস্থ আছেন। আমাদের পরিবারের জন্য এটা অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত। সকলের প্রার্থনা, ভালোবাসা এবং শুভকামনায় আমরা সত্যিই কৃতজ্ঞ।’