বিনোদন

রজনীকান্তের ‘জেলার ২’-এ থাকছেন শাহরুখ!

এই বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলির মধ্যে একটি হল ‘জেলার ২’। রজনীকান্ত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। অন্যদিকে শাহরুখ খানেরও একটি বিশেষ ভূমিকা থাকবে। ‘জেলার ২’ হল ২০২২ সালের অ্যাকশন কমেডি ছবি ‘জেলার’-এর সিক্যুয়েল। ছবিতে শাহরুখ খান রজনীকান্তের কাছের বন্ধুর ভূমিকায় অভিনয় করতে পারেন। রজনীকান্তের ‘জেলার ২’ এই বছরের জুনে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যাম প্রতিবেদন অনুসারে, শাহরুখ খানের চরিত্রটি ‘জেলার ২’-তে হাজির হবে। রজনীকান্তের চরিত্র একটা ভয়াবহ পরিস্থিতিতে শিকার হবে। সেই সময় শাহরুখ খানের চরিত্রটিকে সে সাহায্যের জন্য ডাকবে। দুই অভিনেতা একই ফ্রেমে নজর কাড়বেন। ছবিতে, শাহরুখ খানের চরিত্রটিকে রজনীকান্তের একজন বিশ্বাসী এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ধরা দেবে। বর্তমানে, চেন্নাইতে ‘জেলার ২’-এর শেষ অংশের শ্যুটিং শেষ হচ্ছে। তবে, শাহরুখ খানের ক্যামিও চরিত্রটি এখনও শ্যুটিং করা হয়নি। নির্মাতারা তাঁর ক্যামিও চরিত্রটির জন্য আলাদা তারিখ নিয়েছে। এই মাসের শেষের দিকে তা শ্যুটিং হওয়ার কথা রয়েছে। ‘জেলার ২’ ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন নেলসন। এই ছবির হাত ধরেই বিদ্যা বালানের তামিল ছবিতে ডেবিউ হবে। রজনীকান্ত আবারও মুথুভেল পান্ডিয়ানের ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে তাঁরা ছাড়াও অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রম্য কৃষ্ণন, যোগী বাবু, মিরনা এবং আন্না রাজন। শাহরুখ খান ছাড়াও মোহনলাল, বিজয় সেতুপতি, শিব রাজকুমার এবং বিনায়কন এই অ্যাকশন কমেডি ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন।

শাহরুখ খানের ‘কিং’ কবে মুক্তি পাচ্ছে?

শাহরুখ খানের ছবি ‘কিং’ও এই বছর মুক্তি পাবে। শাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর। শাহরুখ খানের মেয়ে সুহানা খানকেও এই ছবিতে দেখা যাবে। এছাড়াও, ছবিতে অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, রানি মুখোপাধ্যায় এবং জ্যাকি শ্রফের মতো বিশিষ্ট অভিনেতারা অভিনয় করেছেন। পাশাপাশি দীপিকা পাডুকোনের ক্যামিও কথাও শোনা গিয়েছে।