ইরানের সঙ্গে কেউ বাণিজ্য করলে তার উপরেও শুল্ক আরোপ করবে আমেরিকা৷ মঙ্গলবার ঘোষণা করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প জানালেন ইরানের যে দেশ ব্যবসা করবে তার উপর ২৫% ট্যারিফের বোঝা চাপাবে আমেরিকা৷ এই আদেশ ‘চূড়ান্ত’ এবং খুব শীঘ্রই কার্যকর করা হবে বলেও ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের৷ ট্রুথ সোশালে ট্রাম্পের পোস্টে লেখা হয়, “ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে যে দেশ ব্যবসা করবে, আমেরিকার সঙ্গে তারা ব্যবসার ওপর ২৫% শুল্ক মেটাতে হবে৷ এই আদেশ চূড়ান্ত ও নির্ধারক। শীঘ্রই কার্যকর করা হবে৷ এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ৷’’ ইরানের অস্থির পরিস্থিতির মাঝেই মঙ্গলবার এই ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প৷ বর্তমানে বিক্ষোভ চলছে ইরানে৷ সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বাধীন বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে সে দেশের জনগণ৷


