কলকাতা

নিম্নচাপ দুর্বল হলেও রাজ্যজুড়ে সপ্তাহভর চলবে বৃষ্টি!

ওড়িশার উপর থাকা গভীর নিম্নচাপটি আরও দুর্বল হয়েছে। তবে যে ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলের উপর রয়েছে তা সমুদ্রপৃষ্ঠের ওপর ৪.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা নালিয়া, বল্লভ বিদ্যানগর, বেতুল, মান্ডলা, সম্বলপুর, চাঁদবালি হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপের প্রভাব এই রাজ্যের ওপর ছিল না। তবে এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করেছে এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের দিকে সরে আসয় আগামী কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত বাড়বে। কয়েকটি জেলার এক-দু’জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আজ বৃহস্পতিবার প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবারও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা । রবিবার বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার এক-দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে। সোমবারও বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কেবলমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।