বন্ধুত্বের আড়ালে গোপনে এক যুবতীর ১৮২টি সেক্স ক্লিপ রেকর্ড করেছিলেন কলকাতার ২ ব্যবসায়ী।আদিত্য আগরওয়াল ও অনিশ লোহারুকা নামে অভিযুক্ত ওই ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিস। অভিযোগ, ২০১৩ সাল থেকে ক্লিপগুলি রেকর্ড করেন অভিযুক্ত আদিত্য ও অনিশ। প্রথমে গোপনে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রাখতেন। তারপর ভিডিয়োও তোলা শুরু করেন।জানা গিয়েছে, দুজনের সঙ্গেই ‘ঘনিষ্ঠ বন্ধুত্ব’ ছিল ওই যুবতীর। মহিলার অজান্তেই গোপন ক্যামেরায় ‘সেক্স ক্লিপগুলি’ রেকর্ড করা হয়। তারপর ওই ক্লিপগুলি প্রকাশ্যে আনার হুমকি দিয়ে ওই যুবতীর থেকে টাকা আদায় করতেন অভিযুক্তরা। ৭ বছর ধরে ক্লিপগুলি রেকর্ড করেন অভিযুক্তরা। অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত ল্যাপটপেই মিলেছে ১৮২টি সেক্স ক্লিপ। শারীরিক সম্পর্ক করে ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্ত দুই ব্যবসায়ী। পরে ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দায়ের করলে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রতীকী ছবি।


