November 24, 2026
BREAKING NEWS
পদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরনিরাপত্তা-স্বাস্থ্য সংক্রান্ত ৮ মউ চুক্তি স্বাক্ষর নেপাল-ভারতেরবিসলেরি জলে ক্ষতিকর রাসায়নিক!আগ্রা-দিল্লি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়িরমহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মৃত দুই জওয়ানবৃহন্নলাদের দিয়ে কর আদায় করবে রাজ্য সরকার
জেলা

পুরুলিয়ায় বাসের টায়ার ফেটে দুর্ঘটনা, মৃত ১, আহত ২৬

পুরুলিয়াঃ বাসের টায়ার ফেটে বাস উল্টে মৃত্যু হল এক যাত্রীর, আহত ২৬ জন।  ঘটনাটি ঘটেছে জারগো গ্রামের কাছে। দুর্ঘটনায় জখম ২৬জন যাত্রী।  শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ঝালদা থানার জারগো গ্রামে।  স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে বাগমুণ্ডি থেকে পুরুলিয়াগামী একটি বেসরকারী বাস যাওয়ার সময় বাগমুন্ডি রোডের ওপর জারগোর কাছে হঠাৎ করে বাসের চাকা ফেটে যায়।  বাসের গতিবেগ বেশি থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরের সামনে উল্টে যায়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়  ১ বাসযাত্রীর। জখম হন ২৬ জন যাত্রী। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে  ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করে।  স্থানীয়রা বাসটি আদেও ফিট রয়েছে কি না তা  নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশ দুর্ঘটনায় নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।