November 23, 2026
BREAKING NEWS
বিসলেরি জলে ক্ষতিকর রাসায়নিক!মহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মৃত দুই জওয়ানবৃহন্নলাদের দিয়ে কর আদায় করবে রাজ্য সরকারডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫
দেশ

বিসলেরি জলে ক্ষতিকর রাসায়নিক!

ভারতের অন্যতম জনপ্রিয় প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার ব্র্যান্ড বিসলেরি নিয়ে এবার বড়সড় উদ্বেগ তৈরি হল। বিসলেরির একটি নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি রাসায়নিকের উপস্থিতি মিলেছে বলে দাবি করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া । জলের নমুনা পরীক্ষা নিয়ে এবার পাল্টা জবাব দিল কর্তৃপক্ষ ৷ পরীক্ষাগারে জলের নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট (Bromate)এবং পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAHs) শনাক্ত হয়েছে বলে জানিয়েছে FSSAI ৷ এই ঘটনায় বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতিও দিয়েছে দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা। এফএসএসএআই (FSSAI) জানিয়েছে, বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের একটি ইউনিট থেকে কোম্পানির মিনারেল ওয়াটার বাদে অন্য এক ধরনের প্যাকেটজাত পানীয় জলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনাটিতে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে ছিল না। যার ফলে Food Safety and Standards Act, 2006 অনুযায়ী সেটিকে ‘নিরাপদ নয়’ বলে ঘোষণা করা হয়। ফলে বাজারে বহুল ব্যবহৃত বোতলবন্দি পানীয় জলের গুণমান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরপর নিজের অবস্থান স্পষ্ট করেছে বিসলেরি ৷ এই অভিযোগের জবাবে বিসলেরির দাবি, প্রায় 14 মাস আগের একটি ব্যাচের নমুনা নিয়ে এই বিতর্ক ৷ এটি তাদের 143টি উৎপাদন কেন্দ্রের মধ্যে গোয়াতে অবস্থিত একটি কারখানার ৷ গতবছর সেপ্টেম্বরে উৎপাদিত একটি ব্যাচের ৷ পরবর্তীতে তাদের নিজস্ব উদ্যোগে করানো পরীক্ষাগারে জলের গুণমান ঠিকই পাওয়া গিয়েছিল। তখন বিসলেরির জলে রাসায়নিক ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে। FSSAI অনুমোদিত স্বাধীন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর তা প্রমাণিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *