November 24, 2026
BREAKING NEWS
পদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরনিরাপত্তা-স্বাস্থ্য সংক্রান্ত ৮ মউ চুক্তি স্বাক্ষর নেপাল-ভারতেরবিসলেরি জলে ক্ষতিকর রাসায়নিক!আগ্রা-দিল্লি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়িরমহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মৃত দুই জওয়ানবৃহন্নলাদের দিয়ে কর আদায় করবে রাজ্য সরকার
দেশ

নিরাপত্তা-স্বাস্থ্য সংক্রান্ত ৮ মউ চুক্তি স্বাক্ষর নেপাল-ভারতের

ভারত ও নেপালর মধ্যে আটটি গুরুত্বপূর্ণ বিষয় মউ স্বাক্ষরিত হল । তার মধ্যে আছে মহাকাশ প্রযুক্তি, নিরাপত্তা প্রশিক্ষণ, সিভিল সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি, নগর উন্নয়ন এবং কৃষির মতো বিষয়। রবিবারই ভারত সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ৷ সোমবার দিল্লির হায়দরাবাদ হাউসে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয় । দ্বিপাক্ষিক আলোচনা শেষে চুক্তিগুলি স্বাক্ষর হয়। মহাকাশ ও যোগাযোগ খাতে, ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’-এর ব্যবহারের উদ্দেশে একটি স্যাটেলাইট কমিউনিকেশন (SATCOM) নেটওয়ার্ক স্থাপনের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এবং নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পুলিশি ব্যবস্থা ও ফরেনসিক বিজ্ঞানে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দুটি চুক্তি হয়েছে ৷ এর মধ্যে একটি গুজরাতের গান্ধিনগরে অবস্থিত ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি (NFSU) এবং নেপাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের মধ্যে । এর মাধ্যমে গবেষণা বিষয়ক সহযোগিতা হবে । অন্যটি হয়েছে ভারতের জাতীয় সুরক্ষা বিশ্ববিদ্যালয় এবং নেপালের ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমির মধ্যে। প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা শক্তিশালী করতে, ভারতের প্রশাসনিক সংস্কার ও গণ-অভিযোগ বিভাগের অধীন ‘ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্স’ এবং নেপালের ফেডারেল বিষয়ক ও সাধারণ প্রশাসন মন্ত্রকের অধীন ‘নেপাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ’-এর মধ্যেও একটি চুক্তি হয়েছে । নেপালের সরকারি আধিকারিকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিতে এই সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং নেপালের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা মন্ত্রকের মধ্যে চুক্তি হয়েছে । আয়ুর্বেদ ও অন্যান্য ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুই সরকারের মধ্যে চুক্তি হয়েছে। এছাড়া নগর উন্নয়নের ক্ষেত্রে কারিগরি সহযোগিতা এবং পশুপালন ও মৎস্য উন্নয়ন খাতে সহযোগিতার বিষয়েও দুই সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *