কলকাতা

দক্ষিণ কলকাতা জুড়ে শোভনকে কলকাতার মেয়র পদপ্রার্থী করার দাবিতে হোর্ডিং ঘিরে বিতর্ক!

শোভন চট্টোপাধ্যায়কে কলকাতার মেয়র পদপ্রার্থী করার দাবিতে পোস্টারে পোস্টারে ছয়লাপ করা হয়েছে শহর। তাহ লে কি শোভন চট্টোপাধ্যায় পৌরসভা নির্বাচনে বিজেপি-র মুখ হতে চলেছেন ? পৌরভোটের আগে দক্ষিণ কলকাতা জুড়ে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় হোর্ডিং ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে । বিতর্ককে বাড়তে না দিয়েই খোলসা করলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কার্যত জল ঢেলে দিলেন এই পোস্টার-প্রস্তাব নিয়ে। তাঁর কথায় সাফ বিজেপির ভবিষ্যৎ-পরিকল্পনা। তাঁর কথায় আসন্ন পুরভোটে বিজেপি কাউকে মুখ করে লড়াই করছে না। ওই পোস্টারের পিছনে বিজেপির কোনও ভূমিকা নেই। বিজেপির তরফে ওই পোস্টার দেওয়া হয়নি। ফলে বিজেপির দায়ও নেই পোস্টার নিয়ে। কলকাতা পুরভোটের মুখ বলুন বা মেয়র পদপ্রার্থী- কাউকে এমন ভেবে বিজেপি ভোট-ময়দানে নামছে না।