দেশ

মুম্বইয়ে প্রবল বৃষ্টিতে ধস, বাড়ি চাপা পড়ে মৃত ২, গুরুতর জখম ২

মুম্বইয়ের ভিখোরোলি এলাকায় প্রবল বৃষ্টিতে ধস, বাড়ি চাপা পড়ে মৃত ২। গুরুতর জখম ২ জন। শুক্রবার রাত পৌনে তিনটে নাগাদ বর্ষা নগরের জনকল্যাণ সোসাইটিতে দুর্ঘটনা। উদ্ধারকারী দলের লোকজন ধ্বসংস্তূপের তলা থেকে চার জনকে টেনে বের করে হাসপাতালে পাঠান। সেখান চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, প্রবল বৃষ্টিতে পাহাড় থেকে আচমকা ধস নামে। পাহাড়ের তলায় থাকা ঘরে মাটি, পাথর হুড়মুড়িয়ে ঢুকে যায়। তাতেই মৃত্যু হয় দু’জনের।