জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়ার নতুন বিধি আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশে বলা হয়েছে, যখনই জাতীয় গান গাওয়া বা বাজানো হবে, তখন শ্রোতাদের উঠে দাঁড়ানো বাধ্যতামূলক৷ যদিও সিনেমা হ’ল, নিউজ রিল অথবা তথ্যচিত্রের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না৷ এর পাশাপাশি, নতুন নির্দেশিকা অনুযায়ী,যখন কোনও সরকারি অনুষ্ঠান অথবা […]
Day: February 11, 2026
ক্যানাডার স্কুলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত ১০, আহত ২৫
ক্যানাডার স্কুলে এলোপাথাড়ি গুলিতে নিহত অন্তত ১০ জন। ব্রিটিশ কলম্বিয়া এলাকার ওই স্কুলে গুলিবিদ্ধ হয়ে জখম কমপক্ষে ২৫ জন। সূত্রে খবর ,রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশের গুলিতে নিহত হয়েছে আততায়ীও। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে হামলা হয় ব্রিটিশ কলম্বিয়ার পিস রিজিয়ন এলাকার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে। ক্যানাডার পুলিশ জানিয়েছে, বাদামি চুলের পোশাক […]
৫০ জন যাত্রী নিয়ে সোমালিয়ায় ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান
এবার বিমান ভেঙে পড়ল আফ্রিকার সোমালিয়ায় ৷ কিন্তু স্বস্তির খবর একটাই, যে বিমানে থাকা সব যাত্রীরাই জীবিত রয়েছেন ৷ অলৌকিকভাবেই এ যাত্রায় প্রত্যেকেই বেঁচে গিয়েছেন বলে খবর ৷ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, সোমালিয়ার রাজধানী মোগাডিসুর এডেন আড্ডে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যাত্রিবাহী বিমান টেক-অফের কিছুক্ষণ পরেই ভারত মহাসাগরের উপকূলে ভেঙে পড়ে। বিমানটি ছিল স্টারস্কাই এয়ারলাইন্সের। সোমালি […]
গভীর রাতে প্রশান্ত মহাসাগরে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৬
প্রশান্ত মহাসাগরে ভূমিকম্প। রাত ২টো ১৪ নাগাদ ওই কম্পন হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, এই কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠের ৫১৫ কিলোমিটার গভীরে। এরই পাশাপাশি ভূমিকম্প হয়েছে বঙ্গোপসাগরেও। বুধবার ভোর ৫টা ১২ মিনিটে, মাটির ১০ কিলোমিটার নীচে হওয়া ওই কম্পনের মাত্রা ছিল ৪.৩।





