আজ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি। একইসঙ্গে আজ, সুপ্রিম-সোমবার শুনানি হবে এসআইআর সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাটিরও। গত বুধবার শুনানিতে সর্বোচ্চ আদালতে সওয়াল করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।আজ, সোমবার দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে এই মামলার শুনানি হবে। গত বুধবার শুনানিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সওয়ালও করেন। মমতার মামলার প্রেক্ষিতে কমিশনকে নোটিস জারি করে আদালত। আজ এই মামলার শুনানিতে কী হয়, সে দিকে নজর থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বোচ্চ আদালতে উপস্থিত হয়ে মামলার সওয়াল করার বিষয়টিতেও আপত্তি জানিয়ে দায়ের করা হয়েছে মামলা। এই পরিস্থিতিতে আজ নজরে সুপ্রিমকোর্ট। আদৌ আজ মমতা ফের সওয়াল করবেন কি সুপ্রিম কোর্টে? কী হয় সেদিকে তাকিয়ে বাংলা।

