গুজরাতঃ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন পতিদার নেতা হার্দিক প্যাটেল। হমেদাবাদে মঙ্গলবার বসেছিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। সেখানেই কংগ্রেসে যোগ দেন হার্দিক। এই দিনই গুজরাতের সবরমতি আশ্রম থেকে ডান্ডি যাত্রা শুরু করেছিলেন মহাত্মা গান্ধী। সেকথা উল্লেখ করে হার্দিক বলেন, ‘‌আমি এমন একটা দলে যোগ দিলাম, যে দলে পূর্বে সুভাষচন্দ্র বসু, পন্ডিত নেহরু, সর্দার প্যাটেল, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী নেতৃত্ব দিয়েছিলেন, যাঁরা দেশকে শক্ত করে গড়তে কাজ করেছেন।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *