মুম্বইঃ ফের একবার মুম্বইয়ে ভেঙে পড়ল ফুট ওভারব্রিজ। এই ঘটনায়  মৃত্যু হয়েছে ৫ জনের এবং অনেকের আহত হয়েছে। সিএসটি রেল স্টেশনের কাছে ফুট ওভারব্রিজে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালাচ্ছে। সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩৪ জনের আহত হওয়ার খবর সামনে এসেছে। তবে সরকারিভাবে কিছু এখনও জানানো হয়নি। নিহতদের দুজন মহিলা বলে জানা গিয়েছে। লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ মানুষেরই মাথায় আঘাত লেগেছে। সকলের চিকিৎসা চলছে। ব্রিজের তলায় ১০-১২ জনের চাপা পড়ার আশঙ্কা রয়েছে। বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য়ে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *