November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
দেশ

রাজস্থানের কোটায় নির্মীয়মান টানেল ভেঙে মৃত শ্রমিক

টানেলে ধস নেমে মৃত্যু হল এক শ্রমিকের ৷ গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের কোটা জেলায় ৷ এখানে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে আটটি লেনের একটি টানেল তৈরি হচ্ছে ৷ এক বছর আগে নভেম্বরে উত্তরপ্রদেশের উত্তরকাশীতে সিল্কইয়ারায় নির্মীয়মান টানেল ভেঙে আটকে পড়েছিলেন ৪১ জন শ্রমিক ৷ দু’সপ্তাহেরও বেশি সময় আটকে থাকার পর তাঁদের উদ্ধার করা হয় ৷ কোটা জেলার মুকুন্দ্র হিলস টাইগার রিজার্ভের কাছে অবস্থিত এই টানেলে ৫ কিলোমিটার পথ খোঁড়ার কাজ চলছিল ৷ তখনই দুর্ঘটনা ঘটে ৷ ৪ জন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন ৷ রাত ১টা থেকে ২টোর মধ্যে এই ঘটনা ঘটে ৷ খবর পেয়েই পুলিশ সেখানে পৌঁছয় ৷ আসে অ্যাম্বুল্যান্সও ৷ আটকে থাকা শ্রমিকদের ধ্বংসস্তূপ থেকে বাইরে বের করে আনা হয় ৷ তড়িঘড়ি তাঁদের হাসপাতালে পাঠানো হয় ৷ আহত শ্রমিকদের মধ্যে একজন সামশের সিংয়ের চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ৷ বাকি তিনজন মনু, অজয় চিকিৎসা চলছে ৷ আরেকজনের আঘাত সামান্য ছিল ৷ তাঁকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয় ৷