November 24, 2026
BREAKING NEWS
পদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরনিরাপত্তা-স্বাস্থ্য সংক্রান্ত ৮ মউ চুক্তি স্বাক্ষর নেপাল-ভারতেরবিসলেরি জলে ক্ষতিকর রাসায়নিক!আগ্রা-দিল্লি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়িরমহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মৃত দুই জওয়ানবৃহন্নলাদের দিয়ে কর আদায় করবে রাজ্য সরকার
বিনোদন

প্রয়াত মেক্সিকান অভিনেত্রী মার্সেলা আলেকজান্ডার রডরিগেজ

প্রয়াত হলেন মেক্সিকান অভিনেত্রী৷ মাত্র ৩৩ বছরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন৷ মার্সেলা আলেকজান্ডার রডরিগেজ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷ আধ্যাত্মিক অবকাশের জন্য আত্মার শুদ্ধিকরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্সেলা আলেকজান্ডার৷ সেই অনুষ্ঠান অংশ নেওয়ার পর ব্যাঙের বিষ খেয়েই মর্মান্তিক মৃত্যু হয় নায়িকার৷ ৩৩ বছর বয়সী অভিনেত্রী গুরুতর ডায়রিয়ায় ভুগছিলেন৷ অবস্থার অবনতি হওয়ায় অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং ডাক্তাররা আর তাঁর জীবন বাঁচাতে পারেনি। এর ফলেই মর্মান্তিকভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নায়িকা৷