November 24, 2026
BREAKING NEWS
পদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরনিরাপত্তা-স্বাস্থ্য সংক্রান্ত ৮ মউ চুক্তি স্বাক্ষর নেপাল-ভারতেরবিসলেরি জলে ক্ষতিকর রাসায়নিক!আগ্রা-দিল্লি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়িরমহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মৃত দুই জওয়ানবৃহন্নলাদের দিয়ে কর আদায় করবে রাজ্য সরকার
কলকাতা

অসমের তৃণমূল রাজ্য সভাপতি পদে যোগদান করলেন রমেন চন্দ্র বড়ঠাকুর

শনিবার কলকাতায় এসে তৃণমূল যোগদান করলেন রমেন চন্দ্র বড়ঠাকুর। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে, অসমের তৃণমূল রাজ্য সভাপতি পদে যোগদান করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবও। শনিবার সন্ধ্যেবেলা কাম্যাক স্ট্রিটের অফিসে উপস্থিত হন প্রাক্তন আম আদমি পার্টির নেতা রমেন চন্দ্র বড়ঠাকুর। সেখানেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। এবং যোগদান তৃণমূল কংগ্রেসে। নিজের কাঁধে দায়িত্বভার নিয়ে নেন অসমের তৃণমূল সভাপতি পদের। আর এ থেকেই স্পষ্ট বর্ষীয়ান এই রাজনীতিবিদ তৃণমূলে যোগদান করায়, অসমের তৃণমূল সংগঠন আরও শক্তিশালী হতে চলেছে। যার জেরে এবার পাল্টাতে চলেছে অসমের রাজনীতির সমীকরণ।