November 24, 2026
BREAKING NEWS
উত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংফের হিন্দি ছবির জন্য বাংলা ছবির শো কমার অভিযোগ! ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবি নিয়ে সরব সব্যসাচী-সায়ন্তন-সাহেবSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরসেন্ট্রাল ক্যালিফোর্নিয়ায় কনসার্টে চলল গুলি, জখম ৯
কলকাতা

স্টেট ব্যাংক বড়বাজার শাখার জালিয়াতি কাণ্ডে সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

২০২২ সালের স্টেট ব্যাঙ্কের বড়বাজার শাখা থেকে সাত কোটি টাকার ওপরে জালিয়াতি মামলায় সিবিআই-এর প্রাথমিক রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। কারণ সিবিআইয়ের হাতে তদন্তভার থাকলেও রাজ্যের অনুমতি ছাড়া তারা তদন্ত করতে পারছে না, আর সেই কারণেই তদন্ত আটকে রয়েছে। ফলে বড়বাজার স্টেট ব্যাঙ্কের প্রায় সাত কোটি টাকার জালিয়াতিতে উঠে এল রাজ্যের কনসেন্ট ইস্যু। জানা গেছে, ২০২২ সালে সিবিআই এর কাছে অভিযোগ জানায় ব্যাঙ্ক। এই ঘটনায় যেমন এক ব্যবসায়ী জড়িত রয়েছে সেরকমই ব্যাঙ্কের অফিসাররাও জড়িত রয়েছে বলে অভিযোগ ব্যাঙ্ক কর্তৃপক্ষের। ঘটনার পর সিবিআইকে তদন্তের জন্য আবেদন করে এসবিআই। সিবিআই তদন্ত শুরু করে। কিন্তু দুই বছর পরে সম্প্রতি সিবিআই জানিয়ে দিয়েছে এমন মামলায় রাজ্যের অনুমোদন ছাড়া তারা তদন্ত করতে পারবে না।