November 24, 2026
BREAKING NEWS
উত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংফের হিন্দি ছবির জন্য বাংলা ছবির শো কমার অভিযোগ! ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবি নিয়ে সরব সব্যসাচী-সায়ন্তন-সাহেবSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরসেন্ট্রাল ক্যালিফোর্নিয়ায় কনসার্টে চলল গুলি, জখম ৯
দেশ

দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসের

লন্ডনগামী বিমানে ওঠার মুখে দিল্লি বিমানবন্দরে (Delhi airport) বাধা পাওয়ার অভিযোগ তুললেন ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party) সহ-আহ্বায়ক সৌরভ দাস (Sourav Das)। তাঁর দাবি, অক্সফোর্ড ইউনিয়নের (Oxford Union) একটি প্যানেল আলোচনায় যোগ দিতে যুক্তরাজ্য যাওয়ার কথা থাকলেও বিমানবন্দর থেকেই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সৌরভ দাসের দেওয়া বক্তব্য, মঙ্গলবার রাত ১টার ফ্লাইটে তাঁর লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। তবে দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছানোর পর তাঁকে জানানো হয় যে তাঁর পাসপোর্টটি সন্দেহজনক বা ‘ফ্ল্যাগ’ করা রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে তিনি অভিযোগ করেন, সরকার আতঙ্কিত হয়ে তাঁকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাওয়ার পথ আটকেছে। একজন শিক্ষিত তরুণ আন্তর্জাতিক মঞ্চে আলোচনায় অংশ নিলে সরকার কেন শঙ্কিত হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *