November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

গাড়ির উপর উল্টে গেল কন্টেইনার, মৃত ৬

নেলামঙ্গলা জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা । কন্টেইনার-ট্রাকের মধ্যে দুর্ঘটনার পর কন্টেইনার গাড়ির উপর উল্টে যায় ৷ ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, গাড়ির ভেতরে থাকা প্রত্যেকে পিষে গিয়েছে ৷ নেলামঙ্গলা তালুকের টি. বেগুরের কাছে ২টি গাড়ি, ২টি ট্রাক এবং একটি স্কুলবাসের মধ্যে ধারাবাহিক দুর্ঘটনা ঘটেছে ৷ প্রথমে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে কন্টেইনারটির ধাক্কা লাগে । এরপর সংঘর্ষের জেরে কন্টেইনারটি একটি গাড়ির ওপর উল্টে যায় ৷ পুলিশ জানিয়েছে, গাড়ির ভেতর দুই মহিলা, এক পুরুষ ও দুই নাবালক ছিল ৷ দুর্ঘটনার জেরে ৬ জনেই ঘটনাস্থলে মারা যান । নিহতরা হলেন বিজয়পুরের ব্যবসায়ী চন্দ্র ইয়াভাপ্পাভোলা, ১৬ বছর বয়সি জন, ১২ বছরের দীক্ষা, ৩৬ বছরে বিজয়ালক্ষ্মী ও ৪২ বছর বয়সি গৌরাবাই।