November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

ভোররাতে উত্তরাখণ্ডে ভূমিকম্প, রিখটার স্কেলে ৪.৮

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড । শনিবার ভোররাতে ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে উত্তরাখণ্ডের সীমান্তবর্তী জেলা পিথোরাগড় ৷ প্রশাসনিক সূত্রের খবর, ভোর ৪টের সময় একটি কম্পন অনুভূত হয় । এর ফলে সাধারাণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ প্রাণের ভয়ে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও অনেকে ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন স্থানীয়রা । এখনও পর্যন্ত কোথাও থেকে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওই জেলার দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক ভূপেন্দ্র মাহার জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৮ ম্যাগনিটিউড । এখনও পর্যন্ত কোথাও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ তবে এলাকাবাসীদের সতর্ক থাকার কথা বলা হয়েছে ৷ এদিন, চম্পাওয়াত-সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে বলে জানান ওই আধিকারিক ।