November 24, 2026
BREAKING NEWS
পদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরনিরাপত্তা-স্বাস্থ্য সংক্রান্ত ৮ মউ চুক্তি স্বাক্ষর নেপাল-ভারতেরবিসলেরি জলে ক্ষতিকর রাসায়নিক!আগ্রা-দিল্লি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়িরমহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মৃত দুই জওয়ানবৃহন্নলাদের দিয়ে কর আদায় করবে রাজ্য সরকার
কলকাতা

কথা দিয়েছিলেন জিতলে যাবেন, সোমবারই সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন ভোটে জিতলে সন্দেশখালি যাবেন । বছর শেষের আগেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আগামী সোমবার সন্দেশখালি যাচ্ছেন তিনি । ওইদিন দুপুর একটায় সন্দেশখালিতে সরকারি পরিষেবা প্রদানের একটি অনুষ্ঠান রয়েছে । যেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, ওই অনুষ্ঠান থেকে প্রায় 2000 মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেবেন তিনি । এদিন সাংবাদিক সম্মেলন থেকে সন্দেশখালি যাওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচনের আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, দিদি আপনি সন্দেশখালি গেলেন না ? আমি বলেছিলাম, পরে যাব । আগামী 30 ডিসেম্বর বেলা একটায় সরকারি ডিস্ট্রিবিউশন কর্মসূচিতে সন্দেশখালি যাব । সরকারের বিভিন্ন পরিষেবা মানুষের হাতে তুলে দেওয়া হবে ।”প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির শুরুতে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি । এরপর শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠে । রাস্তায় নামেন মহিলারা । সংবাদ শিরোনামে উঠে আসে সন্দেশখালি । অস্বস্তিতে পড়ে রাজ্যের শাসকদল । বিরোধীরা সরব হয় । এমনকি, লোকসভা নির্বাচনের প্রচারে সন্দেশখালির ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা । তখন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি নির্বাচনে জিতলে সন্দেশখালি যাবেন । আর বৃহস্পতিবার নবান্ন থেকে তিনি জানালেন, আগামী 30 ডিসেম্বর সন্দেশখালিতে সরকারি কর্মসূচিতে পা রাখবেন তিনি ।মুখ্যমন্ত্রী এদিন সন্দেশখালি যাওয়ার পাশাপাশি ঘোষণা করেছেন, আগামী 6 জানুয়ারি গঙ্গাসাগর মেলা পরিদর্শনে যাবেন তিনি । 7 তারিখ ফিরে আসবেন । আট তারিখ তিনি জানিয়েছেন, বাবুঘাটে গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন । ওইদিন ওই মঞ্চ থেকেই জল পরিবহণের জন্য একটি ই-ভেসেল উদ্বোধনের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আগামী বছরের শুরুতেই নবান্ন সভাঘরে দফতরগুলিকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন তিনি । এই বৈঠক হবে আগামী 2 জানুয়ারি দুপুর একটায় । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই বৈঠক থেকেই নতুন বছরে সরকারের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন তিনি ।