November 24, 2026
BREAKING NEWS
উত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংফের হিন্দি ছবির জন্য বাংলা ছবির শো কমার অভিযোগ! ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবি নিয়ে সরব সব্যসাচী-সায়ন্তন-সাহেবSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরসেন্ট্রাল ক্যালিফোর্নিয়ায় কনসার্টে চলল গুলি, জখম ৯
দেশ

পারাদ্বীপ বন্দরে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৭টি নৌকা

পারাদ্বীপের নেহেরু বাংলা ফিশিং হারবারে আগুন লাগে ৷ বৃহস্পতিবার আগুন লাগার কথা জানিয়েছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ জানা গিয়েছে, বিধ্বংসী আগুনে ১২ টি বড় নৌকা এবং ৫ টিরও বেশি ইঞ্জিন চালিত ছোট নৌকা সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ তবে কী কারণে এই আগুন লাগল তার কারণ এখনও নিশ্চিত করে বলা যায়নি ৷ পুলিশ সূত্রে খবর মিলেছে, ওড়িশার জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ মৎস্য বন্দরে আগুন লাগে ৷ দমকলের ১২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ জানা গিয়েছে, ওইদিন বিকাল পাঁচটার দিকে ১ নম্বর জেটিতে একটি নৌকায় আগুন লাগে ৷ এরপরই সেই আগুন দ্রুত আশেপাশের নৌকোগুলিতে ছড়িয়ে পড়ে। পারাদ্বীপের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিরঞ্জন বেহেরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ১২টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল ৷ সংবাদ সংস্থাকে তিনি বলেন, “পারাদ্বীপ ফিশিং হারবারে আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ কোনও হতাহতের খবর নেই ৷ আগুন নেভানোর জন্য প্রায় ১০টি পরে আরও দু’টি দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়েছিল ৷” স্থানীয়দের মতে, ক্ষতিগ্রস্ত নৌকাগুলোর মধ্যে ৫টি বড় এবং বাকি ৬টি ছোট নৌকা ছিল। আগুন লাগার সঠিক কারণ যদিও স্পষ্ট করে বলতে পারেনি কেউই ৷ আতঙ্ক এড়াতে এলাকায় পাঁচটি বিভিন্ন থানা থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ পারাদ্বীপের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত পুলিশ সুপার-সহ শীর্ষ আধিকারিকরাও দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ এই বন্দরে গড়ে প্রায় ৬৫০টি বড় নৌকা এবং ৪০০টি ছোট নৌকা প্রতিদিনই থাকে ৷