সকাল সকাল ভূমিকম্প ৷ কেঁপে উঠল দিল্লি NCR-সহ একাধিক এলাকা ৷ বৃহস্পতিবার সকাল ৯টা ০৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় ৷ এরপরই আতঙ্কে এলাকাবাসী ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন ৷ কম্পন প্রায় ৪ থেকে ৫ সেকেন্ড ধরে অনুভূত হয় ৷ ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝাজ্জরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪ ৷ দিল্লি ছাড়াও, নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ এবং গাজিয়াবাদ, রোহতক, হিসার এবং সোনিপতের মতো এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। কম্পন সেভাবে জোরালো না-হলেও আতঙ্কে বহু মানুষে রাস্তায় বেরিয়ে আসেন ৷