দেশ

রাজ্যসভায় বক্তব্য় পেশ করছেন প্রধানমন্ত্রী মোদি

রাজ্যসভায় বক্তব্য পেশ করছেন প্রধান নরেন্দ্র মোদি ৷ বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন ৷ তাঁকে ধন্যবাদ জানাতেই এদিন ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী ৷ এবারের অধিবেশনের শুরু থেকেই রাজ্য-কেন্দ্র সংঘাত চরমে পৌঁছেছে ৷ সংসদীয় রীতি মেনে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির ভাষণ দেওয়া হয়নি ৷ পরে প্রধানমন্ত্রীও সংসদের নিম্নকক্ষে ভাষণ দিতে পারেননি ৷ মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ লোকসভায় ভাষণ দেওয়ার কথা ছিল মোদির ৷ কিন্তু লোকসভার যে পথ দিয়ে তিনি কক্ষে প্রবেশ করেন সেখান থেকে শুরু করে তাঁর আসন পর্যন্ত রাস্তা কার্যত অবরুদ্ধ করে রাখেন কংগ্রেসের মহিলা সাংসদরা ৷ এরপর আর লোকসভা কক্ষে প্রবেশ করেননি প্রধানমন্ত্রী ৷ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মাত্র 63 সেকেন্ডের মধ্যে অধিবশন মুলতুবি হয়ে যায় ৷ বুধবার এমনই উত্তেজনার আবহে বক্তব্য পেশ করছেন প্রধানমন্ত্রী ৷  প্রাক্তন সেনা প্রধান এমএম নারাভানের অপ্রকাশিত বই থেকে একটি নির্দিষ্ট অংশের উল্লেখ করতে গিয়ে সোমবার সংসদে বাধা পেয়েছিলেন রাহুল গান্ধি ৷ মঙ্গলবার একটি ম্যাগাজিনে প্রকাশিত সেই বক্তব্য়কে আনুষ্ঠানিকভাবে ‘অন্থেটিক’ও করেন লোকসভার বিরোধী দলনেতা ৷ এতকিছুর পরও তাঁকে বলতে না-দেওয়ায় স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন রাজীব-তনয় ৷ আর রাহুলকে বলতে না-দেওয়ায় হৈহট্টগোল শুরু করেন কংগ্রেস সাংসদরা ৷ আর তাঁর জেরে হাত শিবিরের আট সাংসদকে চলতি অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় ৷ মঙ্গলবারের সেই উত্তেজনার রেশ থেকে ছিল বুধবারও ৷সকাল থেকে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা ৷ রাহুল জানান, প্রধানমন্ত্রী সংসদে এলে তিনি ওই বইটি তাঁকে উপহার দেবেন ৷ তবে প্রধানমন্ত্রী লোকসভায় আসেননি ৷ এবার রাজ্যসভা থেকে তিনি  কী বার্তা দেন তার দিকে তাকিয়ে দেশ ৷