বিদেশ

ইসলামাবাদের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩১, আহত ১৬৯

বোমা বিস্ফোরণে প্রাণ গেল 31জনের ৷ আহত হলেন আরও 169 জনেরও বেশি ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক ৷ আর তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা ৷ শুক্রবার প্রার্থনার সময় ইসলামাবাদের তারলাই এলাকার একটি মসজিদের বাইরে এই আত্মঘাতী বোমা হামলাটি ঘটে ৷ এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি ৷ তবে তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, এই হামলার নেপথ্যে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান-পাকিস্তানের হাত আছে ৷ জানা গিয়েছে, ওই জঙ্গি সংগঠনের এক সদস্য় মসজিদের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল ৷ তাকে বাধা দেন নিরাপত্তারক্ষীরা ৷ এরপর সেখানেই বোমা ফাটিয়ে দেয় ওই জঙ্গি ৷ প্রশাসনের আশঙ্কা কোনওভাবে জঙ্গি মসজিদের ভিতরে প্রবেশ করলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত ৷ ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি পৌঁছেছেন উদ্ধারকারীরা ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সোশাল মিডিয়া ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও থেকে দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আহতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করছে প্রশাসন ৷ গত কয়েক মাস ধরে পাকিস্তানের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে৷ তার মধ্যে বেশ কয়েকটি হালার ঘটনায় সরাসরি তেহরিক-ই-তালিবান-পাকিস্তানের নাম জড়িয়েছে ৷ কতগুলি ঘটনায় আবার জড়িত ছিল বালুচিস্তানের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন ৷ কিন্তু ইসলামাবাদে এই ধরনের বিস্ফোরণের ঘটনা সাম্প্রতিক অতীতে সেভাবে দেখা যায়নি ৷ এবার সেখানেই হামলার ঘটনা ঘটল ৷ তেহরিক-ই-তালিবান-পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের তালিবানের ঘনিষ্ঠ যোগাযোগ আছে ৷ পশাপাশি ইসলামিক স্টেটসের সঙ্গে একত্রে তারা বেস কয়েকটি নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত ছিল ৷ এবার এই জঙ্গি সংগঠনের নিশনায় ইসলামাবাদের মসজিদ ৷