কলকাতা

উইকেন্ডে ঝোড়ো ব্যাটিং! আজ থেকে ফের পারদ পতন, শীতের আমেজ জারি থাকবে আগামী কয়েকদিন

আজ থেকে ফের পারদ পতন ৷ উত্তর এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ সেলসিয়াস পর্যন্ত ডিগ্রি নেমে যেতে পারে। ফলে ফের মিলতে পারে শীতের আমেজ ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস শুক্রবার রাতে জানিয়েছেন, আগামী সাতদিন বঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। গত চব্বিশ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা একটু কমেছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা শীতল বাতাসের পরিমাণ আরও বাড়বে। এরফলে আজ এবং আগামিকাল (মানে শনি ও রবিবার) দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বাড়বে শীতের আমেজ। ফিরবে শীতের চেনা পরিবেশ ৷ এরপর আরও তিনচার দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।এই তাপমাত্রার পতন সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেই হবে। তার মানে সন্ধ্যার নামর পর থেকে বাড়তে শুরু করবে শীত ৷ আগামী সাতদিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই। নেই ঘন কুয়াশার সতর্কতাও । উত্তরবঙ্গে কয়েকটি জায়গা হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কলকাতা এবং তার আশাপাশের অঞ্চলে মূলত পরিস্কার আকাশই থাকবে। সকালের দিকে হালকা শিশির পড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অর্থাৎ গত কয়েক দিন ধরে যা থাকছে তার মধ্যে কমবেশি 2 ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা।

তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে তা ভাবার কোনও কারণ নেই ৷ পরশু সোমবার থেকে ফের ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে। তখন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তার মানে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। শুক্রবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল কল্যাণী এবং সিউড়ি ৷ দুটি জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাঝিয়ান ৷ সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.3 তিন ডিগ্রি সেলসিয়াস। এই পরিসংখ্যান বলে দিচ্ছে, শীতের নিরিখে উত্তরবঙ্গের সমতল এলাকার থকে দক্ষি‘ণবঙ্গের শীতলতম স্থানের তাপমাত্রা ছিল কম। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3.8 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকেও বোঝা যায় দার্জিলিংয়ে তাপমাত্রাও আরও একবার নামতে শুরু করেছে ।