বিদেশ

 ৫০ জন যাত্রী নিয়ে সোমালিয়ায় ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান

এবার বিমান ভেঙে পড়ল আফ্রিকার সোমালিয়ায় ৷ কিন্তু স্বস্তির খবর একটাই, যে বিমানে থাকা সব যাত্রীরাই জীবিত রয়েছেন ৷ অলৌকিকভাবেই এ যাত্রায় প্রত্যেকেই বেঁচে গিয়েছেন বলে খবর ৷ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, সোমালিয়ার রাজধানী মোগাডিসুর এডেন আড্ডে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যাত্রিবাহী বিমান টেক-অফের কিছুক্ষণ পরেই ভারত মহাসাগরের উপকূলে ভেঙে পড়ে। বিমানটি ছিল স্টারস্কাই এয়ারলাইন্সের। সোমালি সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে যে, টেক অফের পরপরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে পাইলট মোগাডিসুতে ফিরে যেতে বাধ্য হন। ল্যান্ড করার সময়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং উপকূলের কাছে এসে থেমে যায়। বিমানের ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। পাইলট প্লেনটি নিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে বিমানটি নামার সময়ে রানওয়ে থেকে সরে যায় এবং উপকূলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে ৷