তিন দিনের মানিটারি পলিসি কমিটির বৈঠকের পর বুধবার রেপো রেটে কোনও পরিবর্তন করল না রিজার্ভ ব্যাঙ্ক। বর্তমানে রেপো রেট ৫.২৫%। বুধবার, ৮ এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) মুদ্রানীতি কমিটির (MPC) বৈঠকে টানা সপ্তম বারের মতো রেপো রেট ৫.২৫% এ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে সাধারণ মানুষের ঋণের কিস্তি (EMI) আপাতত বাড়ছে না। তবে FD-র সুদেও বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। সোমবার থেকে তিনদিনের জন্য রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি নির্ধারক কমিটির বৈঠক চলেছে। তৃতীয় দিনে রেপো রেট সংক্রান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছিল আর সেই অনুযায়ী আজ, বুধবার জানিয়ে দেওয়া হল রেপো রেটে কোনও পরিবর্তন করল না রিজার্ভ ব্যাঙ্ক। চলতি অর্থবছরের জন্য real GDP বৃদ্ধির হার ৬.৯% প্রজেক্ট করা হয়েছে ।এবার রেপো রেট কমবে কিনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনেকেরই মাথায়। রিজার্ভ ব্যাংকের এই রেপোর হারের উপর বাণিজ্যিক ব্যাংকগুলির আমানত ও ঋণের উপর সুদের হার নির্ভর করে, তাই এই দিকে বিশেষ নজর রাখেন বিশেষজ্ঞরা। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বৈঠকের আগে একটি রিপোর্ট পেশ করেছিল এবং এবার রেপো রেট অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি এমনটাই জানিয়েছিল তারা। এবার RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মুদ্রাস্ফীতির ঝুঁকির কথা মাথায় রেখে এই ‘wait and watch’ বা সতর্কতামূলক অবস্থান নেওয়া হয়েছে। এপ্রিল মাসের আরবিআই – এমপিসি (RBI MPC) বৈঠকটি এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়, যেখানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ এক মাসেরও বেশি সময় ধরে চলছে। তার জেরে বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছিল। এই সংঘাতের ফলে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, যার পরিণামে রুপির মান ব্যাপকভাবে অবমূল্যায়িত হয়েছে। তবে স্বস্তির বিষয় হল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। তবে এবারে রেপো রেট একই থাকায় গাড়ি-বাড়ির মতো লোনের সুদের হারও একই থাকবে বলে মনে করা হচ্ছে। রেপো রেট বৃদ্ধি না হওয়ায় লোনের উপর EMI আরও বেড়ে যেতে পারে।