পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের তুতো ভাই জ্ঞান সিং মান (Gyan Singh Mann) আম আদমি পার্টি (AAP) ছেড়ে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। তাঁর সঙ্গে আরও একাধিক হেভিওয়েট ব্যক্তিত্ব পদ্ম শিবিরে নাম লেখালেন। পঞ্জাবের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নাটকীয় মোড়। আম আদমি পার্টির দুর্গে বড়সড় ধস নামিয়ে সোমবার হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি এবং পঞ্জাব বিজেপি সভাপতি সুনীল জাখরের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের খুড়তুতো ভাই জ্ঞান সিং মান।
জ্ঞান সিং মানের পাশাপাশি বিজেপিতে যোগ দিয়েছেন:
- বলজিন্দর সিং বার্নালা: বার্নালার বিশিষ্ট ব্যবসায়ী ও এনআরআই।
- মনজিন্দর সিং সাজন খেরা: জালালাবাদের বিধায়ক গোল্ডি কাম্বোজের প্রাক্তন আপ্তসহায়ক।

