ইঞ্জিনে আগুন ৷ সতর্কতা পেতেই দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করল বেঙ্গালুরু থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ৷ অবতরণের চূড়ান্ত পর্যায়ে থাকাকালীন বিমানের একটি ইঞ্জিনে অগ্নিকাণ্ডের সংকেত পাওয়ার পর ককপিট ক্রুরা কর্তৃপক্ষকে সতর্ক করেন ৷ এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ বিমানবন্দরে ‘পূর্ণ জরুরি অবস্থা’ (full emergency) ঘোষণা করে । এই বিষয়ে বিমান সংস্থাটি জানিয়েছে, ফ্লাইট AI2802 যখন দিল্লির দিকে এগিয়ে আসছিল, তখন ক্রুরা ইঞ্জিনে আগুন লাগার সতর্কবার্তা পান ৷ যা পরবর্তীতে সত্যি বলে নিশ্চিত হয় । প্রচলিত কার্যপদ্ধতি (standard operating procedures) অনুসরণ করে পাইলটরা বিমানটিকে নিরাপদে অবতরণ করান এবং সকল যাত্রী ও ক্রু সদস্য স্বাভাবিকভাবেই বিমান থেকে নেমে আসেন । বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে । একইসঙ্গে তারা আশ্বস্ত করেছে যে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয় ।