লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূল সাসংদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ৷ তৃণমূল থেকে এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ মিতালী বাগ, শতাব্দী রায় এবং কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগের ভিত্তিতেই সাসপেন্ড হলেন শ্রীরামপুরের সাংসদ ৷ কল্যাণকে সাসপেন্ড করতে প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ৷ এরপর ধ্বনি ভোটে প্রস্তাব পাশ হয়ে যায় ৷ অগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত চলবে অধিবেশন ৷ ততদিন সংসদের নিম্নকক্ষে প্রবেশ করতে পারবেন না কল্যাণ ৷ শুধু তাই নয়, প্রস্তাব পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে লোকসভা কক্ষ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয় ৷ তাঁর সঙ্গে অন্যায় করা হয়েছে বলে দাবি কালীঘাট তৃণমূলের ৷ তাদের তরফে পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে ৷ ঘটনার সূত্রপাত বুধবার সকালে ৷ জানা গিয়েছে, লোকসভা কক্ষে মিতালী-শতাব্দী এবং কাকলিদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কল্যাণ ৷ মহিলা সাংসদদের দাবি, তিনি এমন কয়েকটি মন্তব্য করেছেন যা তাঁদের পক্ষে অবমাননাকর ৷ এরপর লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে অভিযোগ জানান কাকলি ৷ এদিকে নিটের প্রশ্নপত্র ফাঁস-সহ অন্য় কয়েকটি কারণে এদিন সকালে লোকসভার অধিবেশন পরপর দু’বার মুলতুবি হয়ে যায ৷ দুপুর দুটোর সময় সভা বসতেই কল্যাণের বিষয়টি ওঠে ৷ স্পিকারের আসনে বসে তখন সভা পরিচালনা করছিলেন কৃষ্ণপ্রসাদ তেনেট্টি ৷ তিনি কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে কল্যাণকে সাসপেন্ড করা সংক্রান্ত প্রস্তাবটি পাঠ করতে বলেন ৷ প্রস্তাব পাঠের পর সেটি ধ্বনি ভোটে পাশ হয়ে যায় ৷ এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন কল্যাণ ৷ কয়েক বছর আগে দলীয় সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে সরাসরি বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি ৷ পরে সাংবাদিকদের কাকলি বলেন, “কল্যাণ সবসময় খুব খারাপ ভাষায় কথা বলেন ৷ বিশেষ করে মহিলাদে নিয়ে আপত্তিতকর মন্তব্য় করে থাকেন ৷ তাই আজ তাঁকে সাসপেন্ড করা হয়েছে ৷ ” সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷ তিনি বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ৷ তাঁকে সাসপেন্ড করে খুব ভালো কাজ হয়েছে ৷ তিনি মহিলাদের সঙ্গে যে ভা৷ষায় কথা বলেন তা অসংসদীয় এবং অমর্যাদাকর ৷” সাসপেনশনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি জানান, কাউকে তাঁর অবস্থান ব্যাখ্যা করতে না দিয়ে শাস্তি দিয়ে দেওয়া অন্যায় ৷ এখানেও সেটাই হয়েছে ৷ আমরা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছি ৷