banganews.net

গুরুপূর্ণিমার সকালে বেলুড় মঠে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বেলা ১১টা নাগাদ তিনি মঠ চত্বরে পৌঁছান। মঠে উপস্থিত পুণ্যার্থীদের একাংশ এগিয়ে এলে তাঁদের সঙ্গে কথা বলতে বলতে মিশনের মূল কার্যালয়ে যান মুখ্যমন্ত্রী। এরপর তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজির কক্ষে যান। সেখানে প্রেসিডেন্ট মহারাজকে সাষ্টাঙ্গে প্রণাম জানান তিনি। উপহার হিসেবে তাঁর হাতে একটি পদ্মের মালা ও মা কালীর মূর্তি তুলে দেন। পাশাপাশি মঠের অন্যান্য মহারাজদেরও প্রণাম জানান এবং উপহার তুলে দেন। সাক্ষাৎকালে রাজ্যের সার্বিক উন্নয়ন মূলক নানা বিষয় নিয়ে মহারাজদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন মুখ্যমন্ত্রী। কথা বলা শেষে তিনি পুরো মঠ চত্বর ঘুরে দেখেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বেলুড় মঠে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দু’মাসের ব্যবধানে এই গুরুপূর্ণিমার দিনে ফের বেলুড় মঠে পা রাখলেন তিনি।