নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই বাংলার একাধিক জেলায় বৃষ্টি চলছেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও টানা বৃষ্টি জারি। শুক্রবার দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। নিম্নচাপ দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থান করছে। অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি ছত্তিশগড়ের অভিমুখে। নিম্নচাপ সরে গেলেও ঝোড়ো হাওয়া থাকবে সমুদ্রে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি শুক্রবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ; কখনো মেঘলা আকাশ। পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি উপকূলের জেলাগুলিতে। শনিবার থেকেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার ছয় জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি হবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলের অংশ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাসের কমলা সতর্কতা। বাকি সব জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে শনিবার বিক্ষিপ্তভাবে বেশিরভাগ জেলার কিছু এলাকায় এবং রবিবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ কখনও মেঘলা আকাশ হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েক পশলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকবে। শনিবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা কম, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।