November 23, 2026
BREAKING NEWS
বিসলেরি জলে ক্ষতিকর রাসায়নিক!মহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মৃত দুই জওয়ানবৃহন্নলাদের দিয়ে কর আদায় করবে রাজ্য সরকারডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫
কলকাতা

বৃহন্নলাদের দিয়ে কর আদায় করবে রাজ্য সরকার

এবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, বৃহন্নলাদের পুর কর আদায়, ট্র্যাফিক সিগন্যালে গাড়ি নিয়ন্ত্রণের মতো কাজে যুক্ত করা হবে। আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। রাজ্য সরকারের তরফে সংশ্লিষ্ট কাজ পরিচালনার জন্য একটি ‘বৃহন্নলা ব্রিগেড’ তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে এই কাজ কলকাতা,হাওড়া, বিধাননগরের ক্ষেত্রে কার্যকর করা হবে। এরপরে ধাপে ধাপে রাজ্যের সমস্ত শহরের বৃহন্নলাদের এই কাজে লাগানো হবে। পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘পুর কর আদায়, ট্র্যাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ এই রকম কাজে তাঁদের যুক্ত করা হবে।’ সূত্রের খবর, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)–র কার্যালয়ে বৃহন্নলাদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। ওই বৈঠকে বৃহন্নলাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে কী ভাবে সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত করা হবে, তাই নিয়ে একটি রূপরেখা তৈরি করা হয়। পশ্চিমবঙ্গে নথিভুক্ত বৃহন্নলা তথা তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা প্রায় ৩০ হাজার ৩৪৯ জন। যাঁদের বড় অংশ বসবাস করেন কলকাতা, হাওড়া ও বিধাননগরে। তাই ‘বৃহন্নলা ব্রিগেড’ প্রকল্প কার্যকর করতে সংশ্লিষ্ট তিন পুর এলাকাকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। স্টেট ট্রান্স জেন্ডার বোর্ড গঠন সংক্রান্ত স্ক্রিনিং কমিটির সদস্য তথা ট্রান্সজেন্ডার অ্যাসোসিয়েশন অফ হিজরা নামের একটি সংগঠনের অন্যতম কর্মকর্তা ডক্টর রঞ্জিতা সিনহা বলেন,‘পুর মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সরকারের তরফে খুব দ্রুত এই পরিকল্পনা কার্যকর করার আশ্বাস পেয়েছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *