ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ভারী অস্ত্রশস্ত্রসহ ২৬ বছর বয়সী এক ভেনেজুয়েলান যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হও য়া ওই যুবক ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল বলে দাবি করেছে। জানা যায়, নিয়মিত টহলের সময় হোয়াইট হাউসের অদূরে দাঁড়িয়ে থাকা একটি সন্দেহভাজন ট্রাকের দিকে পুলিশের নজর পড়ে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা গাড়িটির কাছে গিয়ে যুবকের মুখোমুখি হন এবং তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র রয়েছে কি না তা জানতে চান। যুবকটি জানায়, নিজের নিরাপত্তার কারণে সে অস্ত্র রেখেছে এবং গাড়িতে থাকা একটি বাদামি ব্যাগের দিকে ইঙ্গিত করে। পরে তল্লাশি চালিয়ে ব্যাগটি থেকে একটি এআর-১৫ (AR-15) রাইফেল, একটি ম্যাক-১০ (Mac-10) মেশিন পিস্তল, একটি গ্লক পিস্তল ও বিপুল গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে জানা যায়, ট্রাকটি সাউথ ক্যারোলাইনা থেকে চুরি করা হয়েছিল।

