আসন্ন কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোটের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালকে আরও দ্রুত গতিতে আপিলের নিস্পত্তি করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের মুখ্য় নির্বাচনী আধিকারিককে আদালতের নির্দেশ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে আরও বেশি সংখ্যক বিচারপতি নিয়োগ করতে হবে । প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে সোমবার এই মামলার শুনানি হয় । সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিককে আদালত নির্দেশ দিয়েছে, প্রয়োজনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তিনি ট্রাইবুনাল বেঞ্চের সংখ্যা বাড়াতে পারেন তিনি। সেক্ষেত্রে আরও বেশি সংখ্যক বিচারপতি প্রয়োজন হবে । কলকাতা এবং হাওড়ায় যেহেতু নির্বাচন হবে সেই কারণে এখানকার আবেদনকারীদের নামের নিস্পত্তি দ্রুত করার ব্যাবস্থা করতে নির্দেশ দিয়েছে আদালত । ট্রাইব্যুনালে মোট 38 লক্ষ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ২২ লক্ষ ভোটাররে নাম এসআইআর তালিকা থেকে বাদ পড়েছে । এর মধ্যে মাত্র 1 লাখ নামের নিস্পত্তি করেছে ট্রাইব্যুনাল। এর ৯৩% আবেদন ইতিবাচক হয়েছে। অর্থাৎ তাঁদের নাম আবারও ভোটার তালিকায় যুক্ত হয়েছে বলে এদিন আবেদনকারীরাও জানিয়েছেন। এদের আবেদনর আগে নিস্পত্তি করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তালিকা থেকে নাম বাদ দেওয়ার বাকি যে আবেদন জমা পড়েছে সেই আবেদনের শুনানি পরে করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা সহ অন্যান্য শহরের বিকল্প জায়গায় আপিলেট ট্রাইব্যুনাল গড়ার কথা বলেছে আদালত,যাতে দ্রুত আবেদনের নিস্পত্তি করা যায়। SIR তালিকায় নাম না ওঠায় যারা বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁদের উপযুক্ত আদালতে(হাইকোর্টে) দ্রুত আবেদনের নিস্পত্তি করতে মামলা করতে নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। শুনানির সময় আবেদনকারীদের দুটি পক্ষের তরফে সওয়াল করেন দুই প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ এবং গোপাল শঙ্করনারায়ণন । প্রধান বিচারপতির বেঞ্চের সামনে তথ্য পরিসংখ্যান তুলে ধরে প্রশান্ত বলেন, ” এখনও পর্যন্ত যেটুকু শুনানি হয়েছে তার মধ্যে 93 শতাংশ ভোটারের নাম তালিকায় ফিরে আসছে । আর তাই শুনানিতে গতি আনা দরকার । শুধু কলকাতাতেই এখনও দু’লক্ষ ভোটারের নাম নিয়ে শুনানি বাকি । সামগ্রিকভাবে পুর নির্বাচনের হিসেব ধরলে দেখা যাবে এখনও ২২ লক্ষ লোকের শুনানি বাকি ।” এ প্রসঙ্গে বিচারপতি বাগচী বলেন, যেখানে যেখানে ভোট হবে সেখানকার শুনানি আগে করতেই হবে । তার জন্য বেঞ্চ এবং বিচারপতির সংখ্যা বাড়াতে হবে । শঙ্করনারায়ণন বলেন, অনেক ক্ষেত্রে শুনানিতে দেরি হওয়ার অন্যতম প্রধান কারণ নির্বাচন কমিশনের নিয়ম ।
SIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টের


Leave a Reply