দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দ্রুতগতির গাড়ির ৷ মৃত্যু হল চারজনের ৷ গুরুতর আহত আরও পাঁচ ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মথুরা জেলায় আগ্রা-দিল্লি মহাসড়কে ৷ খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে । আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ৷ এই ঘটনায় সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শ্লোক কুমার জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে 7টার দিকে জৈত থানা এলাকার সানসিটি কলোনির কাছে একটি গাড়ি পিছন থেকে ডাম্পার ট্রাককে ধাক্কা দেয় । গাড়িটিতে মোট নয়জন ছিলেন । তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত হন পাঁচজন ৷ মৃতরা সবাই মধ্যপ্রদেশের ভিন্দের বাসিন্দা ৷ তাঁরা গোয়ালিয়র যাচ্ছিলেন । সকলেই একই পরিবারের সদস্য ছিলেন । গাড়ির আরোহীরা দু’টি ভিন্ন স্থানে তীর্থযাত্রা করেছিলেন । মনে করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা । পুরো ঘটনাটির তদন্ত চলছে এবং বিষয়টি জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে । আহতদের সর্বোদয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে । পরবর্তী আইনি ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে । ঘটনায় গুরুতর আহত হন চালক । নিহতদের মধ্যে রয়েছেন রুবি (32), জ্যোতি (30), কানহা (10) এবং রুদ্র (4) ৷ হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে রয়েছেন চালক, দেবাশিস, আশা দেবী (60), পালক (12) এবং গোরি (3) । মথুরা জেলার সড়ক দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।
আগ্রা-দিল্লি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়ির


Leave a Reply