ফের ফিরিয়ে আনা হল NVIDIA-র CEO জেনসন হোয়াংকে । সোমবার অর্থাৎ ২৩ নভেম্বর 2026-এ সংস্থার তরফে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় । ফলে বর্তমানে ফের NVIDIA-র CEO পদে পুনর্বহাল হলেন জেনসন । চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন জেনসন । নিজে সেকথা স্বীকারও করেছিলেন তিনি । পরবর্তীতে জানা যায় চিনা গুপ্তচর সংস্থার স্পাই হিসেবে কাজ করতেন অ্যালিস । সিঙ্গাপুরের চিপ সরবরাহকারী সংস্থা মেগাস্পিডের প্রাক্তন পদস্থ অফিসার ছিলেন তিনি। এরপর একাধিক অভিযোগের দায় নিয়ে চলতি বছরের ১২ নভেম্বর CEO পদ থেকে ইস্তফা দেন জেনসন ।জেনসন পদত্যাগ করার পর তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন CEO হয়েছিলেন সংস্থার চিফ ফিনানসিয়াল অফিসার এবং এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কোলেট ক্রেস (Collete Kress) ৷ জেনসনের পদত্যাগের কিছু পরেই কোলেটের নাম ঘোষণা করে এই চিপ প্রস্তুতকারী সংস্থা ৷ কিন্তু তাঁকে বেশিদিন আর ওই পদে রাখা হল না । ১১ দিনের মাথায় কোলেটকে সরিয়ে ফের NVIDIA-তে ফিরিয়ে আনা হল জেনসন হোয়াংকে ।
এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার একটি বৈঠক হয় । এবং সেখানেই জেনসনকে ফিরিয়ে আনার বিষয়টিতে চূড়ান্ত শিলমোহর দেওয়া হয় । এই বিষয়ে চেয়ার অফ বোর্ড হার্ভে সি জনস একটি বিবৃতিতে বলেন, ‘বোর্ড মনে করছে NVIDIA-কে নেতৃত্ব দেওয়ার জন্য জেনসন-ই সঠিক ব্যক্তি । আমাদের স্টক হোল্ডার্স, কর্মী, পার্টনার এবং কাস্টমারদের স্বার্থে তাঁকে পুনর্বহাল করা হল ।’ সংস্থার CEO ও চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়ে হোয়াং জানান, সংস্থায় ফিরতে পেরে তিনি নিজেকে সম্মানিত মনে করছেন । পাশাপাশি অন্তর্বতীকালীন CEO কোলেট ক্রেস-কে ধন্যবাদ জানান । তিনি যে সময়ের জন্য সংস্থায় ছিলেন না সেই সময়ে যাঁরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সংস্থাকে টেনে নিয়ে গেছেন তাঁদেরকেও ধন্যবাদ জানান জেনসন । তিনি বলেন, ” আমাকে সাপোর্ট করার জন্য আমি কর্মী, শেয়ারহোল্ডার, লিডার্সদের ধন্যবাদ দিতে চাই । সর্বপরি আমার পাশে থাকার জন্য আমি আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই । আমি কাজে ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না ।” জেনসনকে পদ থেকে সরিয়ে দেওয়া হলেও তাঁর পাশে ছিলেন সংস্থার কর্মীদের একাংশ । এমনকী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জেনসনের হয়ে সওয়াল করেছিলেন । ফের CEO পদে ফিরে আসার পর ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে লিখেছেন, হুয়াংকে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়ে NVIDIA-র বোর্ড সঠিক ও যথাযথ পদক্ষেপ করেছে।


Leave a Reply