November 24, 2026
BREAKING NEWS
উত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংফের হিন্দি ছবির জন্য বাংলা ছবির শো কমার অভিযোগ! ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবি নিয়ে সরব সব্যসাচী-সায়ন্তন-সাহেবSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরসেন্ট্রাল ক্যালিফোর্নিয়ায় কনসার্টে চলল গুলি, জখম ৯
বিনোদন

ফের হিন্দি ছবির জন্য বাংলা ছবির শো কমার অভিযোগ! ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবি নিয়ে সরব সব্যসাচী-সায়ন্তন-সাহেব

সায়ন্তন ঘোষাল পরিচালিত এবং এসভিএফ প্রযোজিত ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বাংলা ছবির প্রদর্শনের ক্ষেত্রে বারবার একই সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা। দর্শকের ভালোবাসা, প্রশংসা এবং উচ্ছ্বাস সত্ত্বেও প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনের সুযোগ ক্রমশ কমে আসছে বলে অভিযোগ নির্মাতা ও অভিনেতাদের। হিন্দি ছবির দাপটে বাংলা ছবিকে কোণঠাসা করে রাখা হচ্ছে, এমনই অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন পরিচালক সায়ন্তন ঘোষাল, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং সাহেব চট্টোপাধ্যায়। তাঁদের কথায়, বাংলা সিনেমার জন্য আজ সত্যিই এক ‘কালা দিন’। জানা যাচ্ছে, আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে, ‘ইয়ে প্রেম মোল লিয়া’ (Ye Prem Mol Liya) ছবিটি। মুখ্যভূমিকায় রয়েছেন, আয়ুষ্মান খুরানা । দীর্ঘদিন পরে নতুন ছবি পরিচালনায় ফিরছেন, সুরজ বরজাতিয়া (Sooraj Barjatya)। ছবিটির প্রযোজনা করছে রাজশ্রী প্রযোজনা সংস্থা-এবং ডিস্ট্রিবিউশনের দায়িত্বে যশরাজ ফিল্মস (YRF)। আর এই ছবির কারণেই নাকি শো কমে যাচ্ছে, ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটির। ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে পিভিআর এবং আইনক্স। অভিযোগ যে, এই দুয়ের তরফ থেকেই জানানো হয় যে, ‘ইয়ে প্রেম মোল লিয়া’-কে বেশি শো দিতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’-র থেকে। এর তীব্র প্রতিবাদ করে বড় সিদ্ধান্ত নিতে চলেছে SVF, এমনটাই সূত্রের খবর।

‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমস্ত বড়পর্দা থেকে তুলে নেওয়া হবে এই সিনেমা। যে ছবি মাত্র 3 দিনে যথেষ্ট প্রশংসিত হয়েছে, হল ভরিয়ে ছবিটি দেখেছেন মানুষ.. সেই জায়গা থেকে একটি হিন্দি ছবির জন্য বাংলা ছবির শো কমিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত মেনে নিতে পারেনি SVF। তাঁদের দাবি, ‘সাধক বামাক্ষ্যাপা’ এবং ‘ইয়ে প্রেম মোল লিয়া’ এই দুটি ছবিকেই সমান শো দেওয়া হোক। প্রথম সপ্তাহ অন্তত যাচাই করে দেখা হোক, কোন ছবি কেমন ফল করছে। তার ওপর ভিত্তি করে পরের সপ্তাহে শোয়ের সংখ্যা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। সব্যসাচী এবং সায়ন্তন দু’জনেই জানান, এই ছবির জন্য তাঁরা অনেক কাজ ছেড়ে দিয়েছিলেন। দীর্ঘ দু’বছরের পরিশ্রমের পর ছবিটি দর্শকের ভালো লাগছে, সেই খবর পেয়ে যখন তাঁদের মুখে হাসি ফুটতে শুরু করেছিল, ঠিক তখনই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা তাঁরা ভাবতেও পারেননি। সব্যসাচী চৌধুরীর কথায়, “আমরা অনেক কাজ ছেড়ে এই কাজটা করেছিলাম। সবেমাত্র আমাদের মুখে হাসি ফুটেছিল এটা জেনে যে দর্শকের ভালো লাগছে ছবিটা। আর তার মাঝেই যা হল, তা অপ্রত্যাশিত।”অন্যদিকে, সাহেব চট্টোপাধ্যায়ের বক্তব্যে উঠে এল বাংলা ছবির অস্তিত্ব রক্ষার প্রশ্ন। তাঁর কথায়, “আবার যখন এরকম বাংলা ছবি তৈরি হবে, তখন যেন তার সঙ্গে এরকম না হয়। ‘সাধক বামাক্ষ্যাপা’কে সবাই গেম চেঞ্জার বলছেন। কিন্তু আমরা যদি বাংলা ছবিকে কোণঠাসা করা বন্ধ করতে পারি, সেটাও হবে গেম চেঞ্জার।” পরিস্থিতি নিয়ে তাঁরা যে কতটা হতাশ, তা স্পষ্ট করে সাহেব বলেন, “আমরা খুব বিমর্ষ। অনেক ফোন আসছে আমাদের কাছে। মানুষ ভেঙে পড়ছেন। কেন চারটে হিন্দি ছবি আর একটা বাংলা ছবি শো পাবে? এটা কেন হবে? অন্যায় হচ্ছে।” পরিচালক সায়ন্তন ঘোষালও স্পষ্ট করে দিয়েছেন, অন্য ভাষার ছবির মুক্তি নিয়ে তাঁদের কোনও আপত্তি নেই। বরং তাঁর বক্তব্য, সব ভাষার ছবিই আসুক, দর্শক দেখুন। কিন্তু প্রদর্শনের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সায়ন্তনের কথায়, “সব ভাষার ছবি আসুক, মানুষ দেখুক। কিন্তু সমানভাবে ভাবতে হবে ছবির প্রদর্শনের ব্যাপারটা।” তাঁর অভিযোগ, দর্শকের ভালোবাসা এবং ভালো রেটিং থাকা সত্ত্বেও ছবিটি প্রেক্ষাগৃহে জায়গা পাচ্ছে না। কোথাও বড় সিঙ্গল স্ক্রিন নেই, কোথাও আবার শোয়ের সংখ্যা কম। তাহলে ভুলটা কোথায়, সেই প্রশ্নই তুলেছেন পরিচালক।

9.8 রেটিং পাওয়ার পরেও যদি একটি বাংলা ছবি যথাযথ প্রদর্শনের সুযোগ না পায়, তাহলে বাংলা দর্শক কি ভালো ছবির যোগ্য নন? এমনই প্রশ্ন তুলেছেন সব্যসাচী অর্থাৎ ছবির সাধক বামাক্ষ্যাপা। তাঁর দাবি, ঠিক কোথায় ভুল হচ্ছে, তা জানতে চান তাঁরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এবং সিনিয়রদের কাছে আবেদন জানিয়েছেন পরিচালক। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী, ইন্ডাস্ট্রির সিনিয়রদের কাছে আবেদন, কিছু করুন। বাংলা সিনেমার কথা ভাবুন।” ছবিটির প্রতি দর্শকের ভালোবাসার কথাও উঠে এসেছে তাঁদের বক্তব্যে। বোলপুরে ছবিটি ঘিরে মানুষের উচ্ছ্বাস তাঁরা নিজের চোখে দেখেছেন। তাই দর্শকের এই ভালোবাসার পরেও প্রেক্ষাগৃহে ছবিটি জায়গা না পাওয়ার বিষয়টি তাঁদের আরও বেশি হতাশ করছে। ছবিটি তৈরির ক্ষেত্রে যে ঝুঁকি নেওয়া হয়েছিল, সে কথাও উল্লেখ করেছেন তাঁরা। আগামী দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনার পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *