November 24, 2026
BREAKING NEWS
উত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংফের হিন্দি ছবির জন্য বাংলা ছবির শো কমার অভিযোগ! ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবি নিয়ে সরব সব্যসাচী-সায়ন্তন-সাহেবSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরসেন্ট্রাল ক্যালিফোর্নিয়ায় কনসার্টে চলল গুলি, জখম ৯
দেশ

উত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫

উত্তরপ্রদেশের কনৌজে আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে ধাক্কা মারল ট্রাক। দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু চার পড়ুয়ার। জখম ৩৫ জন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ থাথিয়া থানা এলাকায় দুর্ঘটনা ঘটে। ওই বাসে ৫০ জন পড়ুয়া ছিল। তারা কৌশাম্বী এলাকার সিরাথু এলাকায় ওরিয়েন্টাল পাবলিক স্কুলের পড়ুয়া। সূত্রের খবর, বাসে ছিলেন ৬ শিক্ষক-শিক্ষিকা ও ৫০ জন পড়ুয়া। স্কুলের কোনও এক্সকারশান বা পিকনিক সেরে সবাই আগ্রা থেকে কৌশাম্বী ফিরছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ট্রাক এত জোরে স্কুলবাসের পিছনে ধাক্কা মারে যে, তা দুমড়ে যায়। আটকে পড়েন পড়ুয়া ও শিক্ষকরা। স্থানীয় বাসিন্দারাই প্রথমে বাসে আটকে থাকা পড়ুয়া ও শিক্ষকদের উদ্ধার করতে এগিয়ে যান। পরে খবর পেয়ে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। পুলিশ জানিয়েছে, জখমদের তিরওয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কনৌজের জেলাশাসক আশুতোষ মোহন এবং জেলার পুলিশ সুপার বিনোদ কুমার জখমদের খোঁজ নিতে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *