সানরাইজার্স: ১৬২-৮ (গুপ্লি ৩৬, বিজয় শংকর ২৫)
দিল্লি: ১৬৫- ৮ (পৃথ্বী ৫৬, পন্থ ৪৯)
দিল্লি ক্যাপিটালস ৩ উইকেটে জয়ী।

আজ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক শ্রেয়স আয়ার। ব্যাটিং সহায়ক পিচে ওয়ার্নারহীন হায়দরাবাদ ৮ উইকেটের বিনিময়ে তোলে ১৬২ রান। সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন গুপ্তিল। শেষ বেলায় ১১ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন বিজয় শংকর। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে দিল্লি। প্রথম উইকেটের জুটিতেই উঠে যায় ৬৬ রান। পৃথ্বী শ ৫৬ রানের ইনিংস খেলেন। যদিও ১৫ তম ওভারে রশিদ খানের বলে দুটি উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় দিল্লি। তবে, শেষ পর্যন্ত সেই চাপ সামলে নেন পন্থ। শেষ বেলায় একের পর এক বাউন্ডারি মেরে ম্যাচ জিতিয়ে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *