ভারত ৩৫৮-৯ (ধাওয়ান ১৪৩, রোহিত ৯৫)
অস্ট্রেলিয়া ৩৫৯-৬ (হ্যান্ডসকম্ব ১১৭, খোয়াজা ৯১, টার্নার ৮৪)
অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।

৩৫৮ রান করেও হারতে হল ভারতকে। মোহালিতে হাই স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ফের পরাজিত ভারত। টানা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। অ্যাশটন টার্নারের অপরাজিত ৮৪ রানের ইনিংসের উপর ভর করে ১৩ বল বাকি থাকতেই মোহালিতে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। তার আগে অস্ট্রেলিয়ার হয়ে পিটার হ্যান্ডসকম্ব করেন ১১৭ রান করেন। তাঁকে সঙ্গত দেন উসমান খোয়াজা। তিনি করেন ৯১ রান। ভারতের হয়ে তিন উইকেন নেন জসপ্রীত বুমরাহ। তবে ৮.৫ ওভারে ৬৩ রান দেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে ভারত অস্ট্রেলিয়াকে ৩৫৯ রানের বিশাল টার্গেট দিয়েও কোন লাভ হল না। অস্ট্রেলিয়া ৪ উইকেটে অবশেষে জয়ী হল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *