November 24, 2026
BREAKING NEWS
পদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরনিরাপত্তা-স্বাস্থ্য সংক্রান্ত ৮ মউ চুক্তি স্বাক্ষর নেপাল-ভারতেরবিসলেরি জলে ক্ষতিকর রাসায়নিক!আগ্রা-দিল্লি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়িরমহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মৃত দুই জওয়ানবৃহন্নলাদের দিয়ে কর আদায় করবে রাজ্য সরকার
কলকাতা

সিবিআইয়ের মামলায় জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়

এসএসসি-র শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী ৷ ডিভিশন বেঞ্চের বিচারপতি অপূর্ব সিনহা রায়ের পর্যবেক্ষণের সঙ্গে সহমত পোষণ করলেন তিনি ৷ সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা এবং অশোককুমার সাহার জামিনের আবেদনও খারিজ করেছেন বিচারপতি ৷ সেই সঙ্গে বিচারপতির চক্রবর্তীর পর্যবেক্ষণ, “রাজ্য সরকার যদি এই আধিকারিকদের বিরুদ্ধে মামলায় নিম্ন আদালতে চার্জগঠন করার বিষয়ে অনুমতি দিত, তাহলে দ্রুত বিচারপর্ব শেষ করা যেত ৷ তাতে বঞ্চিতরা বিচার পেতে পারতেন ৷ কিন্তু, রাজ্য সরকার বছরের পর বছর অনুমতি দেয়নি ৷” এ দিন রায় ঘোষণার সময় বিচারপতির মন্তব্য, “যোগ্যদের বঞ্চিত করা হয়েছে নিয়োগের ক্ষেত্রে ৷ যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের সুযোগ করে দিলে, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে ৷” উল্লেখ্য়, গত 18 ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচজনের জামিনের আবেদনের শুনানি শেষ হয় ৷ তারপর বিচারপতি তপব্রত চক্রবর্তী রায়দান স্থগিত রাখেন ৷ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা,কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোককুমার সাহার জামিন আবেদনের মামলায় গত 20 নভেম্বর দ্বিমত পোষণ করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা ৷ ফলে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চে পাঠিয়ে দেন শুনানির জন্য ৷ সিবিআই পার্থ-সহ পাঁচ জনের জামিনের বিরোধিতায় ফের প্রভাবশালী তত্ত্ব খাড়া করে ৷ আদালতে সিবিআইয়ের আইনজীবী যুক্তি দেন, এই পাঁচ জন এতটাই প্রভাবশালী যে, জামিন মঞ্জুর হলে, সাক্ষীদের প্রভাবিত করা ও তথ্যপ্রমাণ নষ্ট পর্যন্ত করতে পারেন ৷ যার ফলে নিয়োগ দুর্নীতির তদন্ত থমকে যেতে পারে ৷ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি, গ্রুপ-সি এবং নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে 2022 সালের 23 জুলাই ইডি-র হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ পরে একে-একে সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোককুমার সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৷