November 24, 2026
BREAKING NEWS
পদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরনিরাপত্তা-স্বাস্থ্য সংক্রান্ত ৮ মউ চুক্তি স্বাক্ষর নেপাল-ভারতেরবিসলেরি জলে ক্ষতিকর রাসায়নিক!আগ্রা-দিল্লি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়িরমহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মৃত দুই জওয়ানবৃহন্নলাদের দিয়ে কর আদায় করবে রাজ্য সরকার
কলকাতা

বালিগঞ্জ কলসেন্টারের আড়ালে প্রতারণাচক্র, ধৃত ১৯

কলকাতার বুকে বেআইনি কল সেন্টারের আড়ালে প্রতারণার হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার বালিগঞ্জ অঞ্চলের মুলেন রোডে অভিযান চালায় কলকাতা পুলিশ। সোমবার মধ্যরাতে চলে অভিযান। গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ফোন, ল্যাপটপ, সিম কার্ড। বেসরকারি অন্টি ভাইরাস কোম্পানীর আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণা চালানো হত বলে ধৃতদের বিরুদ্ধে অভিযোগ। মূলত মার্কিন নাগরিকদেরই টার্গেট করা হত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযানের পর এই বেআইনি সেন্টারটি সিল করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, নর্টন অ্যান্টি ভাইরাস এবং অন্যান্য সংস্থার কর্মচারী হিসাবে নিজেদের পরিচয় দিত ধৃতরা। বিদেশিদের কম্পিউটার ল্যাপটপে সফ্টওয়্যার ইনস্টল বা আপডেট করার অছিলায় কলকাতায় অফিসে বসেই ধৃতরা আমেরিকায় ফোন করে ল্যাপটপের কনট্রোল নিত। তারই সঙ্গেই গিফট কার্ডের নামে হাতানো হত টাকা। এবাবেই প্রতারণা করা চলত।