জম্মু-কাশ্মীরের ডোডায় মঙ্গলবার সকালে গভীর খাদে টেম্পো ট্র্যাভেলার পড়ে অন্তত পাঁচ জনের মৃত্যু। জখম ১৭ যাত্রী। পুলিশ সূত্রে খবর, ডোডা থেকে ২৫ কিলোমিটার খাড়া পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। গাড়িটি রাস্তায় পিছলে গিয়ে সোজা খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত সেখানে পৌঁছে জখম যাত্রীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। গাড়ির তলায় যে সব যাত্রী আটকে পড়েছেন, তাঁদেরও উদ্ধারের চেষ্টা চলছে।


