গত কয়েকদিন আগেই নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে ভোটার তালিকায় চুরি হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! এরপরেই গত শুক্রবার বারুইপুরের সভায় ‘ভূত’ দেখান তৃণমূলের ‘সেনাপতি’! ‘ভূত’ অর্থাৎ, নির্বাচন কমিশনের খাতায় যাঁরা ‘মৃত’। যা নিয়ে শুরু হয় জোর বিতর্ক। তড়িঘড়ি ঘটনার রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। সম্প্রতি সেই রিপোর্ট জমা পড়েছে। […]
জেলা
ভারত সেবাশ্রমের নিমাই মহারাজের নাম বাদ, কপিলমুনির আশ্রমে দাঁড়িয়ে SIR নিয়ে নির্বাচন কমিশনকে তোপ মমতার
মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে এসআইআর প্রক্রিয়ায় তিনি যে নাম তুলতে পারেননি, সে কথা তুলে ধরলেন ভারত সেবাশ্রম সংঘের সাধু নিমাই মহারাজ । আর সেটাকে অস্ত্র করেই কপিলমুনির আশ্রমে দাঁড়িয়ে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবছর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্যালোচনা করতে সোমবার গঙ্গাসাগরে এসেছেন মুখ্যমন্ত্রী ৷ প্রথমে হেলিপ্যাডে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে […]
মুড়িগঙ্গা সেতুর শিল্যান্যাস করে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর
সামনেই মকর সংক্রান্তি, তার আগেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাগরদ্বীপে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির জন্য কেন্দ্রের কাছে আর হাত পাতবে না রাজ্য । দীর্ঘ টালবাহানার পর রাজ্য সরকার নিজস্ব তহবিলের টাকাতেই এই সেতু নির্মাণ করবে বলেও […]
১২ বছরের অপেক্ষার অবসান, গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী
অবশেষে ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন, যা মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হবে এবং কাকদ্বীপের সঙ্গে সাগরদ্বীপের সংযোগ স্থাপন করবে; প্রায় ১৬৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই ৪-লেনের সেতুটি pilgrims ও পর্যটকদের যাতায়াত সহজ করবে, যা আগে ফেরি পরিষেবার উপর নির্ভরশীল ছিল, এবং রাজ্য সরকার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এটি […]
ফের SIR আতঙ্কে মৃত্যু! শুনানির ডাক পেয়ে হার্ট অ্যাটাক ৮০ বছরের বৃদ্ধের
ফের SIR-শুনানিতে ডাক পাওয়ায় আতঙ্কে হৃদরোগে বৃদ্ধের মৃত্যু বলে অভিযোগ । মৃতের নাম অসিত কুণ্ডু (৮০)। ঘটনা ঘিরে শনিবার তীব্র শোরগোল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআরের এনুমারেশন ফর্মে ২০০২ সালের সংশোধিত ভোটার তালিকার কোনও তথ্য দেওয়া ছিল না ওই বৃদ্ধের । যার জেরে সম্প্রতি তাঁর বাড়িতে […]
মরশুমের প্রথম তুষারপাত দার্জিলিংয়ে
পাহাড়ে মরশুমের প্রথম তুষারপাত ৷ কিন্তু সমতলে কনকনে ঠান্ডা থেকে সাময়িক বিরতি মিলেছে ৷ উত্তরবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের তুলনায় আলাদা । সেখানে ঠান্ডার দাপট চলবে । বৃষ্টি ও তুষারপাত সেখানে সঙ্গী হওয়ার সম্ভাবনা । যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে । শুক্রবার থেকে উত্তর সিকিমের একাধিক জায়গায় তুষারপাত শুরু হয়েছিল । শনিবার সন্ধ্যা থেকে বরফ পড়তে শুরু […]
ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ‘ঘর ওয়াপসি’ মৌসম নূরের
বছরের শুরুতেই হাওয়া বদল ! তৃণমূল থেকে কংগ্রেসে ফিরলেন মৌসম নূর ৷ মালদার কংগ্রেস পরিবারের ঐতিহ্য বজায় রাখতে তিনি ও তাঁর তুতোভাই কোতওয়ালি পরিবারের আরেক সদস্য মালদা দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরী একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাই ঘাসফুল ছেড়ে হাত ধরলেন প্রয়াত কংগ্রেস নেতা গনিখান চৌধুরীর ভাগ্নি ৷ এদিকে রাজ্যসভায় তাঁর মেয়াদ ফুরচ্ছে […]
জনতার প্রশ্ন শুনে জবাব অভিষেকের, আলিপুরদুয়ারে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা
চতুর্থবার তৃণমূল কংগ্রেসের সরকার গঠনের একমাসের মধ্যে চা-বাগান শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হবে ৷ আর তার এক সপ্তাহের মধ্যে দৈনিক মজুরি বৃদ্ধি করা হবে ৷ শনিবার আলিপুরদুয়ারে ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচির মঞ্চ থেকে এমনটাই প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ চা-বাগান শ্রমিকদের সমস্যা সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে, এই প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ […]
SIR আতঙ্কে ট্রেনের সামনে ঝাঁপ মহিলার, বিজেপি-নির্বাচন কমিশনকে দুষলেন মন্ত্রী স্বপন দেবনাথ
ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ ! পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর-2 পঞ্চায়েত এলাকার ঘটনা। মৃতের নাম ফুলমালা পাল (57) ৷ SIR আতঙ্কে শুক্রবার তিনি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন বলে দাবি পরিবারের ৷ সন্ধ্যায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ঘটনায় সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করেছেন মন্ত্রী ৷ যদিও বিজেপির দাবি, […]
বারুইপুরের অভিষেকের র্যাম্পে আবির্ভূত মৃত ৩ ভোটার!
‘২১৪ জিতেছিলাম ২০২১ সালে। এবার একটা আসন বাড়বে’। ছাব্বিশে বিধানসভা ভোটের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের সভায় বললেন, ‘সেটা যেন এই জেলা হয়। ভাঙড় এবার আমাদের জিততে হবে। একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিক ভাবে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না’। নজরে বিধানসভা ভোট। নতুন বছরের শুরু থেকেই অ্যাকশনের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আজ, শুক্রবার থেকে রাজ্যজুড়ে প্রচারে নেমে […]










