কলকাতায় ভূমিকম্প। শুধু কলকাতা নয় মঙ্গলবার রাত ৯টা বেজে ৪ মিনিট নাগাদ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এবং বাংলাদেশের কয়েকটি এলাকায় মাঝারি থেকে তীব্র কম্পন অনুভূত হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, বিশেষ করে বহুতল ভবনগুলিতে জোরালো ঝাঁকুনি অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত কম্পন অনুভব করেছেন বলে অনেকেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ভূমিকম্পটির উৎসস্থল ছিল মায়ানমারের মাগওয়ে রিজিয়ন। […]
কলকাতা
গোলপার্কে দুষ্কৃতী হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
রবীন্দ্র সরোবর থানা এলাকার গোলপার্ক গন্ডগোলের ঘটনার তদন্তে ফের গ্রেফতারি । রবিবার সন্ধেয় গুলি চালানো, বোমাবাজি, ধারালো অস্ত্র হাতে হামলায় জড়িত থাকার অভিযোগে সোমবার গভীর রাতে আরও 4 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । এর আগে সোমবার সকালে ১০ জনকে গ্রেফতার করেছিলেন তদন্তকারী আধিকারিকরা ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “তদন্ত […]
বাড়ছে বঙ্গভবনের নিরাপত্তা, দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বিশেষ দল
বঙ্গভবনের দিল্লি পুলিশের অতি সক্রিয়তার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার রাজধানীতে থাকা পশ্চিমবঙ্গ সরকারের অতি গুরুত্বপূর্ণ ভবন দুটির নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হল ৷ বাড়ছে রাজ্য পুলিশের সংখ্যা ৷ রাজ্য পুলিশের বাড়তি টিম দিল্লি রওনা হচ্ছে। ডিএসপি এবং একজন ইন্সপেক্টরের নেতৃত্বে 22 জনের একটি দলকে দিল্লি পাঠানো হচ্ছে ৷ এঁদের মধ্যে […]
রাত পোহালেই শুরু মাধ্যমিক পরীক্ষা
রাত পোহালেই শুরু মাধ্যমিক পরীক্ষা৷ সোমবার ২ ফেব্রুয়ারি জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী৷ পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত৷ প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষায় বসার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েই ব্যস্ত পরীক্ষার্থীরা৷ তবে প্রস্তুতির মাঝেই মনে রাখা দরকার পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ […]
ভর সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় দুষ্কৃতী তাণ্ডব, পড়ল বোমা, চলল গুলি, আহত ২
খাস কলকাতায় বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। পিকনিককে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ কলকাতার গোলপার্ক এলাকা। কাঁকুলিয়া রোডে গুলি-বোমা-ধারাল অস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা। চলে ইটবৃষ্টিও। এই ঘটনায় আহত হয়েছেন ২ জন। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা একাধিক বাইক-স্কুটার ভাঙচুর চালায়। এমনকী পুলিশের গাড়িতেও হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার […]
কলকাতায় সিপির দায়িত্বে বাঙালি অফিসার সুপ্রতিম সরকার
শুক্রবার নবান্ন পুলিশের যে রদবদল করেছে, তাতে কলকাতার পুলিশ কমিশনার বদল প্রত্যাশিত ছিল না। ঠিক যেমন প্রত্যাশিত এবং অনিবার্য ছিল নতুন ভারপ্রাপ্ত ডিজি-র নাম। বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের চাকরিজীবন শেষ হচ্ছে শনিবার। তার আগে তাঁর পদে নতুন কাউকে নিয়োগ করতেই হত নবান্নকে। সেই নিয়মেই এসেছে পীযূষ পাণ্ডের নাম। কিন্তু কলকাতার পুলিশ কমিশনার পদের বদল […]
২ দিনের বঙ্গ সফরে কলকাতায় অমিত শাহ, একই গাড়িতে শমীক-শুভেন্দু, বিমানবন্দরেই সৌজন্য সারলেন দিলীপ
২ দিনের সফরে রাজ্যে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক মাসের ব্যবধানে ফের স্বরাষ্ট্রমন্ত্রী দুদিনের কর্মসূচি বঙ্গে। শুক্রবার রাতেই দমদম বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বঙ্গ বিজেপির প্রথম সারি, অর্থাৎ শমীক, শুভেন্দু, সুকান্ত,দিলীপরা। বিমানবন্দর থেকেই সোজা নিউটাউনের হোটেলে পৌঁছন অমিত শাহ। হোটেলের পথে একই গাড়িতে পিছনের আসনে বসেছিলেন শমীক-শুভেন্দু। হোটেল থেকেই বঙ্গ বিজেপির […]
রাজ্যে পুলিশ বড় রদবদল! ডিজি হলেন পীযূষ পাণ্ডে, কলকাতার নয়া কমিশনার সুপ্রতীম সরকার
বিদায়ী ডিজি রাজীব কুমারের মেয়াদ শেষের ঠিক ২৪ ঘণ্টা আগেই রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ-প্রশাসনে বড়সড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসেবে নিযুক্ত হলেন আইপিএস আধিকারিক পীযূষ পাণ্ডে। একই সঙ্গে কলকাতা পুলিশের শীর্ষস্তরেও বড় পরিবর্তন আনা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে মনোজ ভার্মাকে […]
নাজিরাবাদ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২৫, গ্রেফতার ২, আর্থিক সাহায্য় ঘোষণা প্রধানমন্ত্রীর
নাজিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকের পর এবার ওয়াও মোমো’র অন্য দুই কর্তাকে গ্রেফতার করল পুলিশ ৷ বৃহস্পতিবার গভীর রাতে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । ধৃতদের নাম মনোরঞ্জন সিট এবং রাজা চক্রবর্তী । গ্রেফতার হওয়া ‘ওয়াও মোমো’ সংস্থার ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারকে এদিন বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের ৬ দিনের […]
কেন গ্রেফতার হননি মোমো কোম্পানির মালিক? তাঁর সঙ্গে স্পেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী: শুভেন্দু অধিকারী
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ৷ মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া পোস্টারে লেখা রয়েছে, ‘ছবি কথা বলে’৷ ওই ছবি নিয়েই শুক্রবার নাজিরাবাদ অগ্নিকাণ্ডের প্রতিবাদ মিছিলে হাঁটলেন নন্দীগ্রামের বিধায়ক ৷ তাঁর দাবি, পোস্টারের ছবিতে মমতার সঙ্গে দেখা যাচ্ছে মোমো কোম্পানির মালিককে ৷ মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে স্পেনে গিয়েছিলেন ৷ নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় সেই মালিককে কেন […]











